বিরতির পর সামিরা মাহি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দুই মাস যুক্তরাষ্ট্র সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। ফিরেই লাইট-ক্যামেরায় ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।

2026-05-16T02:31:24+00:00
2026-05-16T02:31:24+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিরতির পর সামিরা মাহি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৩১ এএম 
অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত
দুই মাস যুক্তরাষ্ট্র সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। ফিরেই লাইট-ক্যামেরায় ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। ইতিমধ্যে ‘শ্রাবণের রূপবান’সহ নাম চূড়ান্ত না হওয়া কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন মাহি। হাতে রয়েছে আরও বেশ কিছু চিত্রনাট্য। মাহি জানান, ঈদের আগের দিন পর্যন্ত শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। মূলত ঈদের নাটক নিয়েই টানা ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। 

এদিকে নাটকে ব্যস্ত হওয়ার পর থেকে টানা দুই মাস বিরতি কখনো নেননি মাহি। এবারই প্রথমবার যুক্তরাষ্ট্রে দুই মাস থেকেছেন। এ নিয়ে আলোচনাও ছিল। অনেকে বলেছেন, মাহি একেবারেই অভিনয় ছেড়ে আমেরিকায় থিতু হচ্ছেন। আবার অনেকে বলেছেন, আমেরিকায় সেটেল হতেই স্থায়ীভাবে হয়তো তিনি সেখানে চলে গেছেন। যদিও সেই ধারণা ভুল প্রমাণ করে দেশে এসেই কাজ শুরু করেছেন এ অভিনেত্রী। দেশে এসে ৭-৮টি নতুন নাটকের শিডিউল দিয়েছেন মাহি। তিনি বলেন, অভিনয় ছাড়ার কিংবা আমেরিকায় স্থায়ী হওয়ার কোনো আগ্রহ নেই আপাতত। কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই। বর্তমান কাজ প্রসঙ্গে মাহি বলেন, দুই-তিনটি নাটকের কাজ শেষ করেছি। ঈদ পর্যন্ত চলবে শুটিং।
Advertisement
আরও পড়ুন

এর মধ্যে দুদিন শুধু ব্র্যান্ড প্রমোশনের কাজ রয়েছে। বাকি দিনগুলো শুটিং নিয়েই ব্যস্ত থাকতে হবে। এখন ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে- উত্তরে তিনি বলেন, নাটক ইন্ডাস্ট্রির অবস্থা আগের থেকে ভালো। প্রতিনিয়ত অনেক নাটক হচ্ছে। এর মধ্য থেকেও আলাদা আলাদা গল্প ও নির্মাণ দেখতে পাচ্ছি আমরা।

সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করছে, আলাদা কিছু করার ইচ্ছা সবারই আছে। আমি নিজেও সবসময় আলাদা গল্প ও চরিত্রে কাজ করতে চাই। এটা একজন শিল্পী হিসেবে আমার ক্ষুধা। একই ধরনের কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এদিকে মাহি জানান, রাফাত মজুমদার রিংকু, রাকিব, রাজুসহ বেশ কজন পরিচালকের সঙ্গে ঈদের নাটকে কাজ করছেন। এসব নাটকে মাহি অভিনয় করছেন- মুশফিক আর ফারহান, নিলয় আলমগীরসহ একাধিক অভিনেতার সঙ্গে।

এদিকে সম্প্রতি মাহি অভিনীত ‘স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি’ নাটকটি প্রচারে এসেছে। এতে স্বপ্ন পূরণের আশায় শুরু এক ট্রাভেল এজেন্সির গল্প তুলে ধরা হয়েছে এই নাটকে। নাটকটি প্রচারে আসার পর দর্শকমহলে ভালো সাড়া ফেলেছে। প্রশংসিত হয়েছে মাহির অভিনয়। 

এএডি/
  বিষয়:   বিরতি  সামিরা মাহি  অভিনেত্রী  সামিরা খান মাহি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: