নতুন বিজ্ঞাপনে আনুশকা শর্মা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

লম্বা সময় পর অবশেষে লাইট-ক্যামেরার সামনে এলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে কোনো সিনেমার জন্য নয়, একটি গহনার ব্র্যান্ডের বিজ্ঞাপনে

2026-05-16T02:43:30+00:00
2026-05-16T02:43:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নতুন বিজ্ঞাপনে আনুশকা শর্মা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৩ এএম 
অভিনেত্রী আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত
লম্বা সময় পর অবশেষে লাইট-ক্যামেরার সামনে এলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে কোনো সিনেমার জন্য নয়, একটি গহনার ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। পর্দায় তার এই প্রত্যাবর্তন ভক্তদের মনে আনন্দের চেয়ে বেশি কৌতূহল আর আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তার চেহারার দৃশ্যমান পরিবর্তন দেখে সামাজিকমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী কি নতুন করে আবারও প্লাস্টিক সার্জারি করিয়েছেন?

ভারতের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি গহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন আনুশকা। সেই বিজ্ঞাপনের ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নজরে আসে তার লুক। ভিডিওটি দেখে অনেক ভক্তই চমকে গেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন যে তার মুখটা এখন আর আগের মতো স্বাভাবিক লাগছে না, আবার কারও ধারণা- এটি হয়তো কোনো এডিট বা সার্জারির ফল। অনেকের মতে, দীর্ঘ আট বছর বড় পর্দা থেকে দূরে থাকায় তার চেহারায় বয়সের ছাপ পড়েছে।
আরও পড়ুন

অবশ্য এই সমালোচনার বিপরীতে অনেক অনুরাগী আনুশকার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, আনুশকা এখন দুই সন্তানের জননী এবং সন্তান হওয়ার পর একজন নারীর চেহারায় পরিবর্তন আসাটা খুবই স্বাভাবিক। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারছেন না এক সময়ের ‘রাব নে বানা দি জোড়ি’র সেই মিষ্টি মেয়েটির ভক্তরা। তাদের আক্ষেপ, তারা আগের সেই চেনা আনুশকাকেই পর্দায় ফিরে পেতে চান।

এএডি/


  বিষয়:   নতুন  বিজ্ঞাপন  আনুশকা শর্মা  অভিনেত্রী  আনুশকা শর্মা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: