‘বাংলাদেশ তোমাকে মনে রাখবে কারিনা’

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুতে শোক জানিয়ে আবেগঘন এক স্মৃতিচারণ করেছেন নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

2026-05-16T02:54:44+00:00
2026-05-16T02:54:44+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘বাংলাদেশ তোমাকে মনে রাখবে কারিনা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৫৪ এএম 
সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। ছবি : সংগৃহীত
অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুতে শোক জানিয়ে আবেগঘন এক স্মৃতিচারণ করেছেন নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি কারিনার ব্যক্তিত্ব, মানবিকতা এবং প্রাণবন্ত উপস্থিতির নানা স্মৃতি তুলে ধরেন।

ফারুকী লেখেন, মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন হলে কারিনা কখনো দ্বিধা করতেন না। তার ভাষায়, ‘বাংলাদেশ তোমাকে মনে রাখবে।’ একই সঙ্গে ব্যক্তিগত স্মৃতির কথাও তুলে ধরে তিনি জানান, কারিনার উপস্থিত বুদ্ধির কথাবার্তা, প্রাণোচ্ছল উপস্থিতি এবং একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে সবসময় মনে করিয়ে দেবে এই তরুণ নির্মাতাকে।

তিনি উল্লেখ করেন, নাটক ৩৬-২৪-৩৬–এ একসঙ্গে কাজের সময় কারিনার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় তৈরি হয়। প্রথমবার বাসায় দেখা করতে এসে কারিনা তার ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন বলেও জানান ফারুকী। সে সময় কারিনা বলেছিলেন, তিনি তাদের ভক্ত। জবাবে তারা বলেন, ‘আমরাও তোমার ফ্যান।’ স্মৃতিচারণ করতে গিয়ে ফারুকী লেখেন, কথাটি শুনে লজ্জা পেয়ে হেসে ফেলেছিলেন কারিনা।
আরও পড়ুন

পোস্টে মৃত্যুর পর মানুষ সব সত্য বুঝতে পারে- এমন মন্তব্য করে ফারুকী লেখেন, এখন হয়তো কারিনা বিশ্বাস করবেন যে তারা সত্যিই তার বড় ভক্ত ছিলেন।

কারিনার জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, ‘আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুন।’ একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া দেওয়া কিছু মানুষের সমালোচনাও করেন তিনি। ইঙ্গিতপূর্ণ ভাষায় ফারুকী বলেন, কিছু মানুষ শুধু সহিংসতার জন্য নয়, মৃত্যুতেও উল্লাস করার জন্য পরিচিত।

কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢল নেমেছে। সহকর্মী, নির্মাতা, শিল্পী ও ভক্তরা তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন।

এএডি/


  বিষয়:   বাংলাদেশ  কারিনা  অভিনেত্রী  কনটেন্ট ক্রিয়েটর  কারিনা কায়সার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: