ছোট পর্দা ও ওটিটি- দুই অঙ্গনেই অভিনয় দক্ষতায় আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী তানজিকা আমিন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই তারকা। নিয়মিতই নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা নতুন কিছু ছবিতে ভিন্ন এক আবহে ধরা দিয়েছেন তানজিকা। ঐতিহ্যবাহী সাজে তাঁর এই উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের।
প্রকাশিত ছবিগুলোতে গাঢ় সবুজ রঙের জামদানি শাড়িতে দেখা গেছে অভিনেত্রীকে। শাড়ির সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ, বড় ঝুমকা এবং খোঁপায় গোলাপি ফুলের সাজে ফুটে উঠেছে এক স্নিগ্ধ ও নান্দনিক লুক। স্বাভাবিক হাসি ও আত্মবিশ্বাসী অভিব্যক্তি ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
আরও পড়ুন
ছবি পোস্টের পর থেকেই মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বইছে। অনেকেই তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করছেন। কেউ লিখেছেন অসাধারণ, আবার কেউ বলেছেন জামদানিতে দারুণ মানিয়েছে।
অভিনয়জীবনের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে কাজ করে দর্শকদের নজর কাড়েন তানজিকা আমিন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ওটিটি কনটেন্টে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। গ্ল্যামার ও অভিনয়- দুই ক্ষেত্রেই নিজস্ব স্বকীয়তা ধরে রাখায় তিনি দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছেন।
এএডি/