সিলেটে হাম কেড়ে নিলো আরও ২ শিশুর প্রাণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও রুবেলার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জন সন্দেহভাজন হাম রোগী

2026-05-16T12:12:32+00:00
2026-05-16T12:12:32+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে হাম কেড়ে নিলো আরও ২ শিশুর প্রাণ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:১২ পিএম 
সংগৃহীত ছবি
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও রুবেলার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৬ মে পর্যন্ত বিভাগে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।

গত ২৪ ঘণ্টায় শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২২ জন রোগী। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৩৩৬ জন।


এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ মাস বয়সী আবু সাইফ। অন্যজন সুনামগঞ্জের ছাতক উপজেলার ৮ মাস বয়সী রাফা আক্তার।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন আছেন ১২৩ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৪ জন রোগী। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৯ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার সদর হাসপাতালে ১৪ জন করে রোগী চিকিৎসা নিচ্ছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   সিলেটে হাম কেড়ে নিলো আরও ২ শিশুর প্রাণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: