মাদক সেবনে বাধা দেওয়ায় পিটিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় এক বৃদ্ধ পিতার মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে

2026-05-16T13:08:25+00:00
2026-05-16T13:08:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাদক সেবনে বাধা দেওয়ায় পিটিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:০৮ পিএম 
জোরারগঞ্জ থানা। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় এক বৃদ্ধ পিতার মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

নিহত আহমদ ডিলার (৭০) উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্ব টিলা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইব্রাহীম হোসেন মিলন মাদকাসক্ত জীবনযাপন করছিল। এছাড়া বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা অমান্য করে সে ক্রমেই বেপরোয়া হয়ে ওঠে।


শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে মাদক সেবন নিয়ে পিতা আহমদ ডিলারের সঙ্গে মিলনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে বাবাকে মারধর করে। এতে গুরুতর আহত হন আহমদ ডিলার। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে অভিযুক্ত মিলনকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, পিতাকে মারধর করে হত্যার অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে। এই ছেলে মাদকাসক্ত। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   মাদক সেবন  বাধা  পিটিয়ে  বাবা  হত্যা  ছেলে  আটক  চট্টগ্রাম  মিরসরাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: