এতিম ও দুঃস্থ শিশুদের মানবেতর জীবনযাপন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

সংস্কারের অভাবে জরাজীর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদফতরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা এলাকার এতিম ও

2026-05-16T17:07:53+00:00
2026-05-16T17:07:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
এতিম ও দুঃস্থ শিশুদের মানবেতর জীবনযাপন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:০৭ পিএম 
জরাজীর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এতিম ও দুঃস্থ পুনর্বাসন কেন্দ্রে। ছবি : সময়ের আলো
সংস্কারের অভাবে জরাজীর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদফতরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা এলাকার এতিম ও দুঃস্থ পুনর্বাসন কেন্দ্রে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত অজপাড়াগাঁয়ের এ প্রতিষ্ঠানটির কারণে ওই এলাকাসহ পার্শ্ববর্তী উপজেলার কয়েক হাজার এতিম ও দুঃস্থ শিশুরা পুনর্বাসিত হয়েছে। তবে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে কেন্দ্রের নিবাসীদের জন্য জনপ্রতি সরকারি বরাদ্দ খুবই অপ্রতুল। বেসরকারি অনুদান বা দানশীল ব্যক্তিদের সহায়তাও দিন দিন হ্রাস পাওয়ায়, কেন্দ্রে কর্মরত শিক্ষক এবং কর্মচারীদের বেতন দিয়ে নিবাসীদের খরচ মেটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। 


কেন্দ্রের সভাপতি আলহাজ্ব সৈয়দ মিজানুর রহমান বাদশা জানিয়েছেন, আবাসনের ভবন সংস্কার না করায় নিবাসীদের সীমিত স্থানে গাদাগাদি করে থাকতে হচ্ছে। তাই ভবন সংস্কারের জন্য বরাদ্দ পেতে এবং নিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন।

একটানা ৩৩ বছর ধরে কেন্দ্রের সুপার হিসেবে কর্মরত আব্দুল গফুর ভূঁইয়া বলেন, ‘বর্তমানে কেন্দ্রে পর্যাপ্ত ছাত্র-ছাত্রী রয়েছে। তাদের জীবনমান উন্নয়নে সরকারিভাবে পাওয়া বরাদ্দ ও স্থানীয়দের সহযোগিতার চেয়ে প্রতিমাসে দ্বিগুণ টাকা খরচ হচ্ছে। সংস্কার না করায় কেন্দ্রের নিবাসী শিশুদের ঝুঁকির মধ্যে কষ্ট করে বসবাস করতে হচ্ছে। এতে অনেক নিবাসীরাই এখানে থাকতে চাচ্ছে না।’

এ ব্যাপারে গৌরনদী উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা জানিয়েছেন, খুব শীঘ্রই সরেজমিনে গিয়ে কেন্দ্রের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হবে।

/মহু


  বিষয়:   এতিম  শিশু  বরিশাল  বানারীপাড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: