কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসব : রঘু ডাকাত

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি গ্রামে গরুর খামারিদের চিরকুটের মাধ্যমে ডাকাতরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। চিরকুটে প্রেরক হিসেবে ‘রঘু ডাকাত’

2026-05-16T21:21:28+00:00
2026-05-16T21:21:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসব : রঘু ডাকাত
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:২১ পিএম 
রঘু ডাকাতের চিরকুট। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি গ্রামে গরুর খামারিদের চিরকুটের মাধ্যমে ডাকাতরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। চিরকুটে প্রেরক হিসেবে ‘রঘু ডাকাত’ লেখা আছে।

উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের ঈমান আলী, বাবর আলী মেম্বার, আব্দুল হামিদ, আব্দুল খালেক ফকির, বাবলু ফকির সহ অন্তত ১৫টি বাড়িতে চিরকুট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 


‘কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসব, তাই দরজা খোলা রাখবেন। না খুলে রাখলে জিন্দা খালাস...ইতি রঘু ডাকাত।’ এমন ধরনের লেখা কতগুলো চিরকুট পেয়েছেন গরুর খামারিরা। কোনও চিরকুট আবার রক্তমাখা, কিন্তু মূল বার্তা প্রায় একই। 

গ্রামের কয়েকজন গরুর খামারি জানান, এভাবে হুমকি পাওয়ার পর থেকে পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে তাদের।

এ বিষয়ে শাহজাদপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে একটি টিম আমি ওই গ্রামে পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

/মহু


  বিষয়:   রঘু ডাকাত  সিরাজগঞ্জ  রাজশাহী  গরু  খামারি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: