ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাড়ি ফেরার প্রস্তুতি এখন পুরোদমে চলছে। সড়কের ভোগান্তি এড়াতে অনেক যাত্রীর প্রথম পছন্দ ট্রেন হওয়ায়

2026-05-17T09:04:07+00:00
2026-05-17T09:18:47+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
জাতীয়
ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৯:০৪ এএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৯:১৮ এএম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাড়ি ফেরার প্রস্তুতি এখন পুরোদমে চলছে। সড়কের ভোগান্তি এড়াতে অনেক যাত্রীর প্রথম পছন্দ ট্রেন হওয়ায় টিকিট সংগ্রহে বাড়ছে চাপ। এ পরিস্থিতিতে আজ বিক্রি হচ্ছে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম ট্রেন টিকিট।

রোববার (১৭ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিনে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট ছাড়বে কর্তৃপক্ষ। আজকের টিকিটে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন আগামী ২৭ মে।

ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় কয়েক ধাপে অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে। এর আগে ২৩ থেকে ২৬ মে পর্যন্ত বিভিন্ন দিনের টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হয়েছে। এবার শেষ দিনের টিকিট বিক্রির মধ্য দিয়ে অগ্রিম বিক্রির এই ধাপ শেষ হচ্ছে।
আরও পড়ুন

রেলওয়ে জানিয়েছে, যাত্রীসেবাকে সহজ করতে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী কেবল একবার টিকিট কাটতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন বুকিংয়ের সুযোগ থাকছে। তবে ঈদযাত্রার অগ্রিম টিকিট কেনার পর তা ফেরত দেওয়া বা রিফান্ডের সুযোগ থাকবে না।

অন্যদিকে, যেসব যাত্রী আগাম টিকিট সংগ্রহ করতে পারবেন না, তাদের জন্যও রাখা হয়েছে সীমিত সুযোগ। যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে, যদিও এ সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

এএডি/


  বিষয়:   ট্রেন  ঈদ  যাত্রা  শেষ  দিন  টিকিট  বিক্রি  আজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: