লঞ্চের টিকিট বিক্রি শুরু আজ, ২৫ মে থেকে বিশেষ সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরার প্রস্তুতিতে জমে উঠতে শুরু করেছে নৌপথ। বিশেষ করে ঢাকা-বরিশাল রুটে যাত্রীচাপ সামাল

2026-05-17T09:18:06+00:00
2026-05-17T09:18:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদযাত্রা
লঞ্চের টিকিট বিক্রি শুরু আজ, ২৫ মে থেকে বিশেষ সার্ভিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৯:১৮ এএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৯:১৮ এএম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরার প্রস্তুতিতে জমে উঠতে শুরু করেছে নৌপথ। বিশেষ করে ঢাকা-বরিশাল রুটে যাত্রীচাপ সামাল দিতে ২৫ মে থেকে চালু হচ্ছে ঈদের বিশেষ লঞ্চ সার্ভিস। আর এ উপলক্ষে রোববার (১৭ মে) থেকেই শুরু হচ্ছে বিলাসবহুল লঞ্চগুলোর কেবিন টিকিট বিক্রি।

লঞ্চ মালিকরা জানিয়েছেন, ঈদযাত্রায় সবচেয়ে বেশি চাপ থাকবে ২৬ ও ২৭ মে। তাই যাত্রীসংখ্যা বাড়লে অতিরিক্ত লঞ্চ চালানোরও প্রস্তুতি রাখা হয়েছে। এবার সরকার নির্ধারিত ভাড়াতেই যাত্রী পরিবহন করা হবে বলে নিশ্চিত করেছে অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতি।

সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, বৈরী আবহাওয়ার ঝুঁকি মাথায় রেখেই এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ঝড়ের মৌসুম হওয়ায় নৌপরিবহন মন্ত্রণালয় থেকে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করা, পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম রাখা এবং নৌযানের চলাচলে প্রয়োজনীয় নির্দেশনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ছোট নৌকায় যাত্রী পারাপার করে লঞ্চে ওঠানোর ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।
আরও পড়ুন

এদিকে বিভিন্ন লঞ্চ কোম্পানির বুকিং কাউন্টারগুলোতে আগেভাগেই যাত্রীদের আগ্রহ দেখা গেছে। এমভি সুন্দরবনের বুকিং কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহ থেকেই আগ্রহী যাত্রীদের নাম তালিকাভুক্ত করা হচ্ছিল। আজ থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিতরণ শুরু হচ্ছে। বিশেষ করে ২৬ ও ২৭ মে’র যাত্রার জন্য চাহিদা সবচেয়ে বেশি।

অন্যদিকে সুরভী লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ২৪ ও ২৬ মে বিশেষ সার্ভিস থাকবে। সিঙ্গেল কেবিনের ভাড়া রাখা হয়েছে ১ হাজার ২০০ টাকা এবং ডাবল কেবিনের ভাড়া ২ হাজার ৪০০ টাকা।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা বলছেন, রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে চাপ কিছুটা কম হলেও ২৫ থেকে ২৭ মে পর্যন্ত যাত্রী ভিড় বাড়বে। একইভাবে ঈদের পরবর্তী কয়েকদিনেও রাজধানীমুখী যাত্রীর চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

নৌযাত্রী অধিকারকর্মীরাও যাত্রীসেবায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। বিশেষ করে ডেকের যাত্রীদের সঙ্গে অসদাচরণ না করা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ রাখা এবং ঝড়-বৃষ্টির সময় নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এএডি/


  বিষয়:   ঈদযাত্রা  লঞ্চ  টিকিট  বিক্রি  শুরু  আজ  মে  বিশেষ  সার্ভিস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: