ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী সোমবার। ওই দিন সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা

2026-05-17T13:10:37+00:00
2026-05-17T13:10:37+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:১০ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী সোমবার। ওই দিন সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

রোববার (১৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামী সোমবার (১৮ মে) সন্ধ্যা পৌনে ৭টায় বৈঠক অনুষ্ঠিত হবে।

Advertisement
সভাটি ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
আরও পড়ুন

ইসলামিক ফাউন্ডেশন জানায়, চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র ঈদুল আজহার দিন ঘোষণা করা হবে। সাধারণত হিজরি জিলহজ মাসের ১০ তারিখে বিশ্ব মুসলিম সম্প্রদায় কোরবানির ঈদ উদ্‌যাপন করে থাকে।

এদিকে দেশের কোথাও সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানানোর অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এ জন্য নির্দিষ্ট টেলিফোন নম্বর- ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭–এ যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এএডি/
  বিষয়:   ঈদুল আজহা  সোমবার  ঈদ  বায়তুল মোকাররম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: