ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

হামের টিকা কর্মসূচি সংক্রান্ত একটি নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা

2026-05-17T13:23:25+00:00
2026-05-17T13:23:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:২৩ পিএম 
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
হামের টিকা কর্মসূচি সংক্রান্ত একটি নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিট আবেদনে অভিযোগ করা হয়েছে, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা জড়িত ছিলেন। এ কারণে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া রিটে ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।
আরও পড়ুন

এ মামলায় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কেও বিবাদী করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এর আগে চলতি বছরের ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। পরে কোনো অগ্রগতি না হওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন বলে জানা গেছে।

এএডি/


  বিষয়:   ইউনূস  উপদেষ্টা  দেশত্যাগ  নিষেধাজ্ঞা  রিট  হামের টিকা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: