জয় বাংলা স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রচারণার মঞ্চ থেকে এবার বিতর্কিত মন্তব্য করে আলোচনায়

2026-05-17T14:07:51+00:00
2026-05-17T14:07:51+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
জয় বাংলা স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু অধিকারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২:০৭ পিএম 
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রচারণার মঞ্চ থেকে এবার বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

শনিবার (১৬ মে) ফলতায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি বলেন, যারা বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্প, আম্ফান সহায়তা, কৃষক ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও ১০০ দিনের কর্মসূচিসহ বিভিন্ন খাতে অনিয়মের তথ্য পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, নারী ও শিশুদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িতদেরও ছাড় দেওয়া হবে না। তার বক্তব্যে বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গ টেনে আনার পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন

জনসভায় বিজেপি সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন শুভেন্দু। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির বহু কর্মী রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন এবং ক্ষমতায় এলে তাদের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করা হবে।

এছাড়া তিনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করে বলেন, জনসংখ্যা গণনার কাজ দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তরের কাজও পুনরায় শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।

ফলতা কেন্দ্রের পুনর্নির্বাচন ঘিরে ইতোমধ্যে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর প্রতিবেদনে ভোটের দিন ইভিএম জটিলতা ও অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। কয়েকটি বুথে সিসি ক্যামেরা অকার্যকর করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

এএডি/


  বিষয়:   জয় বাংলা  স্লোগান  শুভেন্দু অধিকারী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: