বাংলাদেশি বোলারদের দাপটে নাস্তানাবুদ পাকিস্তান

সময়ের আলো ডেস্ক

খেলা

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে পুরো নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে। প্রথম সেশনের ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় সেশনেও দারুণ বোলিং করেছে স্বাগতিকরা।

2026-05-17T15:04:52+00:00
2026-05-17T15:06:29+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশি বোলারদের দাপটে নাস্তানাবুদ পাকিস্তান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:০৪ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৩:০৬ পিএম
৮ উইকেটে ২০৬ রান নিয়ে চা বিরতিতে পাকিস্তান। ছবি : ক্রিকইনফো
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে পুরো নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে। প্রথম সেশনের ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় সেশনেও দারুণ বোলিং করেছে স্বাগতিকরা। ফলে চা বিরতিতে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে তুলেছে ২০৬ রান।

রোববার (১৭ মে) দিনের দ্বিতীয় সেশনজুড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে নিয়মিত আঘাত হেনেছেন বাংলাদেশের বোলাররা। এই সেশনেই ফিরে গেছেন বাবর আজম, সালমান আগা, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলী।
আরও পড়ুন

চা বিরতির আগে পর্যন্ত ৫৫ ওভার ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করেছে ২০৬ রান। এখনও বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ৭২ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

দ্বিতীয় সেশনে মোট ২৫ ওভার খেলা হয়। এই সময়ে পাকিস্তান ১১০ রান যোগ করলেও হারায় গুরুত্বপূর্ণ চারটি উইকেট। ফলে ম্যাচে বড় সংগ্রহ গড়ার আশা অনেকটাই ধাক্কা খেয়েছে তাদের।

এর আগে প্রথম সেশনেও দাপট দেখিয়েছিল বাংলাদেশ। নতুন বলে তাসকিন আহমেদের আঘাতে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর স্পিন ও পেসের সমন্বিত আক্রমণে পুরো দিনজুড়েই স্বস্তিতে থাকতে পারেনি সফরকারীরা।

এএডি/


  বিষয়:   বাংলাদেশ  বোলার  নাস্তানাবুদ  পাকিস্তান  ক্রিকেট  ফুটবল  খেলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: