লোহাগাড়ায় রাইস মিলে মিলল বার্মিজ অজগর

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় সাড়ে ৬ ফুট লম্বা একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বনবিভাগ। রোববার (১৭ মে)

2026-05-17T21:16:11+00:00
2026-05-17T21:16:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
লোহাগাড়ায় রাইস মিলে মিলল বার্মিজ অজগর
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৯:১৬ পিএম 
উদ্ধার করা হচ্ছে বার্মিজ অজগর সাপ
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় সাড়ে ৬ ফুট লম্বা একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বনবিভাগ। রোববার (১৭ মে) বিকেলে ওই রেঞ্জের একটি দল উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পাশে একটি রাইস মিল থেকে অজগরটি উদ্ধার করে। 

অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের নির্দেশনায় চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


চঞ্চল কুমার তরফদার বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে ওই মিলে মাঝারি আকারের একটি বার্মিজ অজগর সাপ দেখতে পায় এলাকাবাসী। দেড় বছর বয়সী তিন কেজি ওজনের সাপটি উদ্ধার করে অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

সময়ের আলো/জোই



  বিষয়:   লোহাগাড়া  রাইস মিলে  বার্মিজ অজগর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: