প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক, যুগলকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে আতর আলীর নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা।রোববার (১৭ মে)

2026-05-17T23:55:15+00:00
2026-05-17T23:55:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক, যুগলকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১১:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
নড়াইলের লোহাগড়া উপজেলার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে আতর আলীর নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

রোববার (১৭ মে) ভোররাতে কোটাকোল ইউনিয়নের চাচই গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, ওই গ্রামের এক প্রবাসী স্ত্রী মনিরা বেগম এবং আতর আলীও একই গ্রামের বাসিন্দা।

তবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ওই যুবক ও মনিরাকে লোহার শিকল দিয়ে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কিছু উত্তেজিত গ্রামবাসীর বিরুদ্ধে। যা নিয়ে এলাকায় তীব্র সমালোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মনিরার সঙ্গে একই গ্রামের আতর আলীর পরকীয়া সম্পর্ক চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার ভোররাতে মনিরার শয়নকক্ষে প্রবেশ করেন আতর আলী। বিষয়টি টের পেয়ে স্থানীয় প্রতিবেশীরা চারদিক থেকে ঘরটি ঘেরাও করেন। পরে ঘরের মাচার নিচ থেকে আতর আলীকে এবং শয়নকক্ষ থেকে মনিরাকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে।


আটকের পর উত্তেজিত গ্রামবাসী মনিরা ও আতর আলীকে ঘর থেকে বের করে উঠানের খুঁটির সঙ্গে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। একপর্যায়ে স্থানীয় কিছু ব্যক্তি মনিরার মাথার চুল কেটে দেওয়ার চেষ্টা চালায়।

এ সময় ওই গৃহবধূর করে আকুতি জানান এবং প্রশ্ন তোলেন, অন্যায় করে থাকলে প্রশাসন বিচার করবে, কিন্তু আমার চুল কাটা হবে কেন?

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও এভাবে আইন নিজেদের হাতে তুলে নিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা ও চুল কাটার চেষ্টাকে চরম মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেন। তবে পরকীয়া কিংবা পরবর্তীতে আইন হাতে তুলে নিয়ে নির্যাতন করার বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   প্রবাসী  স্ত্রী  যুবক  যুগল  শিকল  বেঁধে নির্যাতন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: