ঝড়বৃষ্টি ও গরম নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশজুড়ে বৈচিত্র্যময় আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, আবার কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।সোমবার (১৮ মে) প্রকাশিত

2026-05-18T13:15:05+00:00
2026-05-18T13:15:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঝড়বৃষ্টি ও গরম নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:১৫ পিএম 
আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত
দেশজুড়ে বৈচিত্র্যময় আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, আবার কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।

সোমবার (১৮ মে) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের পাশাপাশি কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন

বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

অন্যদিকে, দেশের সাত জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো- মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর। আবহাওয়াবিদদের মতে, এসব এলাকায় গরমের তীব্রতা আপাতত কমার সম্ভাবনা নেই।

এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এএডি/


  বিষয়:   ঝড়  বৃষ্টি  গরম  আবহাওয়া  অফিস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: