পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে নিউজিল্যান্ড হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

2026-05-18T13:24:32+00:00
2026-05-18T13:52:44+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
জাতীয়
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে নিউজিল্যান্ড হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:২৪ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ১:৫২ পিএম
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে নিউজিল্যান্ড হাইকমিশনারের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার মি. ডেভিড পাইনের বৈঠকে।

সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ এবং সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন উভয়পক্ষ।

বৈঠকে নিউজিল্যান্ডের হাইকমিশনার বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চশিক্ষা এবং ফুড প্রসেসিং খাতে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, এসব খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে এবং নিউজিল্যান্ড এ বিষয়ে ইতিবাচকভাবে কাজ করতে চায়।
আরও পড়ুন

এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন ডেভিড পাইনের। বৈশ্বিক জলবায়ু সংকটের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আরও সক্রিয় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

জবাবে হুমায়ুন কবির বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম হওয়া সত্ত্বেও বাংলাদেশ টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সবুজ অর্থনীতি গঠন এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কৌশল বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।

এএডি/


  বিষয়:   পররাষ্ট্র  বিষয়ক  উপদেষ্টা  নিউজিল্যান্ড  হাইকমিশনার  সাক্ষাৎ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: