মেসিকে ভালোবাসি : পরীমণি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের এক খোলামেলা মন্তব্যকে ঘিরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া

2026-05-18T13:39:38+00:00
2026-05-18T13:59:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
মেসিকে ভালোবাসি : পরীমণি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৩৯ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ১:৫৯ পিএম
লিওনেল মেসি এবং পরীমণি। ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের এক খোলামেলা মন্তব্যকে ঘিরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক সাক্ষাৎকারে ফুটবল এবং প্রিয় খেলোয়াড় নিয়ে কথা বলতে দেখা যায় এই অভিনেত্রীকে।

সাক্ষাৎকারে বিশ্ব ফুটবলের প্রতি নিজের আগ্রহ প্রকাশ করতে গিয়ে আর্জেন্টিনা দলের প্রতি গভীর সমর্থনের কথা জানান পরীমণি। বিশেষ করে ফুটবল মহাতারকা লিওনেল মেসির প্রতি তার মুগ্ধতার বিষয়টি ছিল সবচেয়ে আলোচিত অংশ।

হাস্যোজ্জ্বল ভঙ্গিতে অভিনেত্রী বলেন, তিনি ‘আজীবনের আর্জেন্টিনা’ সমর্থক। একই সঙ্গে মেসির প্রতি নিজের ভালোবাসার কথাও অকপটে স্বীকার করেন। এমনকি নিজেকে ‘ডাইহার্ড ফ্যান’ বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন

পরীমণির ভাষায়, মেসির নাম শুনলেই তার উত্তেজনা বেড়ে যায়। সাক্ষাৎকারে দেওয়া এই মন্তব্য দ্রুতই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও প্রতিক্রিয়া।

অনেকেই বলছেন, দেশের শোবিজ তারকাদের মধ্যে ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়, তবে পরীমণির আবেগঘন প্রকাশভঙ্গি ভক্তদের আলাদা করে আকৃষ্ট করেছে। বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দল ও মেসিকে ঘিরে তার উচ্ছ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

বিশ্বকাপ মৌসুম না থাকলেও ফুটবলপ্রেমী তারকাদের পছন্দের দল ও খেলোয়াড় নিয়ে আলোচনা যে এখনো সমান জনপ্রিয়, পরীমণির এই ভাইরাল সাক্ষাৎকার যেন তারই আরেকটি উদাহরণ।

এএডি/


  বিষয়:   মেসি  ভালোবাসি  পরীমণি  অভিনেত্রী  আর্জেন্টিনা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: