চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুক্তরাজ্যে চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে তাকে বহনকারী

2026-05-18T13:52:17+00:00
2026-05-18T13:52:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৫২ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ১:৫২ পিএম
সংগৃহীত ছবি
যুক্তরাজ্যে চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর অ্যালিসন জে ক্রসসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি গত ৯ মে লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করেন। সফরকালে ১২ মে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।
আরও পড়ুন

সেখানে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়ে। পরে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং সফলভাবে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক।

চিকিৎসাধীন অবস্থাতেও রাষ্ট্রপতি নিয়মিত দাফতরিক কার্যক্রম চালিয়ে গেছেন। ডিজিটাল মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো গুরুত্বপূর্ণ নথি ও সারসংক্ষেপ তিনি অনুমোদন ও স্বাক্ষর করেন বলে জানা গেছে।

সফরকালে লন্ডনের হোটেল হিলটনে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সঙ্গে রাষ্ট্রপতির একটি অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎও অনুষ্ঠিত হয়।

এএডি/


  বিষয়:   চিকিৎসা  শেষ  দেশ  রাষ্ট্রপতি  মো. সাহাবুদ্দিন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: