জুন থেকে পশ্চিমবঙ্গে বন্ধ করে দেওয়া হচ্ছে ধর্মীয় ভাতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ সরকারের একাধিক সহায়তামূলক প্রকল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নবান্নে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি জানিয়েছেন,

2026-05-18T14:32:53+00:00
2026-05-18T14:32:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
জুন থেকে পশ্চিমবঙ্গে বন্ধ করে দেওয়া হচ্ছে ধর্মীয় ভাতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ২:৩২ পিএম 
অগ্নিমিত্রা পাল। ছবি : ফেসবুক
পশ্চিমবঙ্গ সরকারের একাধিক সহায়তামূলক প্রকল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নবান্নে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি জানিয়েছেন, ধর্মীয় শ্রেণিভিত্তিক কিছু সহায়তা প্রকল্প আগামী জুন মাস থেকে আর চালু থাকবে না।

মন্ত্রী জানান, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা সংশ্লিষ্ট যেসব প্রকল্প ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পরিচালিত হচ্ছিল সেগুলোর মেয়াদ চলতি মাস পর্যন্ত সীমিত রাখা হয়েছে। এরপর এসব প্রকল্প বন্ধ করে নতুন কাঠামোতে সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বৈঠক শেষে অগ্নিমিত্রা পাল বলেন, বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা পাচ্ছেন। তারা ভবিষ্যতে অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবেন।
আরও পড়ুন

তিনি আরও জানান, নতুন প্রকল্পে আবেদন গ্রহণের জন্য খুব শিগগিরই একটি অনলাইন পোর্টাল চালু করা হবে। সেখানে নির্ধারিত শর্ত পূরণকারীরা আবেদন করতে পারবেন।

মন্ত্রী বলেন, যারা নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য আবেদন করেছেন অথবা ট্রাইব্যুনালে আবেদনকারী হিসেবে তালিকাভুক্ত রয়েছেন, তারাও ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাবেন।

এই ঘোষণার পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ধর্মভিত্তিক সহায়তা প্রকল্প বন্ধের সিদ্ধান্ত এবং নতুন প্রকল্পে সিএএ আবেদনকারীদের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সরকারি সূত্র বলছে, নতুন প্রকল্পের মাধ্যমে সহায়তা কার্যক্রমকে আরও সমন্বিত কাঠামোয় আনার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত নীতিমালা এখনও প্রকাশ করা হয়নি।

এএডি/


  বিষয়:   জুন  পশ্চিমবঙ্গ  বন্ধ  ধর্মীয় ভাতা  অগ্নিমিত্রা পাল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: