ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিয়া

2026-05-18T15:00:52+00:00
2026-05-18T15:00:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:০০ পিএম 
ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিয়া ফারজানা দিনা।

সোমবার (১৮ মে) দলীয় এক নোটিশে এ তথ্য জানানো হয়। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে দিনাকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর উত্তর এনসিপির সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম সাগরকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই পদটি শূন্য ছিল।

দলীয় সূত্রে জানা গেছে, সাদিয়া ফারজানা দিনা এর আগে ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য হিসেবেও কাজ করছেন।

এএডি/


  বিষয়:   ঢাকা  মহানগর  উত্তর  এনসিপি  ভারপ্রাপ্ত  সদস্য  সচিব  সাদিয়া ফারজানা দিনা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: