‘ছুটি কক্সবাজারে’র শুভেচ্ছা দূত হলেন তারকা দম্পতি সেলিম-রোজি

সময়ের আলো ডেস্ক

বিবিধ

ছুটি কক্সবাজারের শুভেচ্ছা দূত হলেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তাদের উপস্থিতিতে যাত্রা শুরু হয় পডকাস্ট

2026-05-18T20:28:40+00:00
2026-05-18T20:43:01+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিবিধ
‘ছুটি কক্সবাজারে’র শুভেচ্ছা দূত হলেন তারকা দম্পতি সেলিম-রোজি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:২৮ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ৮:৪৩ পিএম
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। ছবি : সময়ের আলো
ছুটি কক্সবাজারের শুভেচ্ছা দূত হলেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তাদের উপস্থিতিতে যাত্রা শুরু হয় পডকাস্ট ‘ছুটির গল্প’-এর। 

রবিবার (১৭ মে) রাতে শেরাটন ঢাকায় এ চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছুটি গ্রুপের কো-ফাউন্ডার ও ছুটি কক্সবাজারের চেয়ারম্যান মুহাম্মদ তারিক মাহমুদ, কো-ফাউন্ডার ও ছুটি কক্সবাজারের ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মো. মিজানুর রহমান, কো-ফাউন্ডার ও ছুটি কক্সবাজারের ডিরেক্টর ফয়সাল আল আসাদুজ্জামান, কো-ফাউন্ডার ও ছুটি কক্সবাজারের ডিরেক্টর আব্দুল্লাহ আল হারুন শরীফ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ছুটি গ্রুপের ডিরেক্টর তামান্না মীম, ছুটি কক্সবাজারের ডিরেক্টর আসফিয়া খাতুন মিলি, ছুটি রিসোর্ট গাজীপুরের ডিরেক্টর সারফুদ্দিন মাসুম, ছুটি কক্সবাজারের ডিরেক্টর রাশেদ মোর্শেদসহ অন্যান্য আমন্ত্রিত সম্মানিত ব্যক্তিবর্গ। 


মোহাম্মাদ তারিক মাহমুদ বলেন, ‘গুণী শিল্পী শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী আমাদের শুভেচ্ছা দূত হওয়ায় আমরা সম্মানিত বোধ করছি। আমাদের স্বপ্নের পথে পথচলা আরও বেগবান হলো।’

পডকাস্টটি প্রসঙ্গে মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, “ছুটি কক্সবাজারের লক্ষ্যই মানুষের ভ্রমণ, যাপন ও বিনোদনের অংশীদার হওয়া। সে লক্ষ্যেই আমাদের অংশীদারদের পাশাপাশি দেশের নানা ক্ষেত্রের গুণিজন, শিল্পী, স্থপতি, পর্যটন ও হসপিটালিটি অঙ্গনের মানুষদের গল্পে আমরা ‘ছুটির গল্প’কে সমৃদ্ধ করতে চাই। এটি গতানুগতিকভাবে শুধু স্টুডিওতে বন্দী থাকবে না; পাহাড়, সমুদ্র ও অরণ্যেও বিশেষ আয়োজন ও অতিথিদের নিয়ে হাজির হবে।”

চুক্তি সাক্ষর অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত হয় পডকাস্ট ছুটির গল্পের প্রথম পর্বের রেকর্ডিং। এতে তারকা দম্পতি তাদের জীবনের নানা অজানা কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আরমান পারভেজ মুরাদ।

জানা যায়, আসন্ন ঈদে ছুটি কক্সবাজারের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘ছুটির গল্পে’র প্রথম পর্ব। এরপর থেকে নিয়মিত নানা চমক নিয়ে হাজির হবে এ পডকাস্ট। তুলে ধরবে দেশের নৈসর্গিক সৌন্দর্য, পর্যটনের সম্ভাবনা ও স্বপ্নের গল্প।

অনুষ্ঠানের শেষভাগে সংগীতশিল্পী রিজিয়া পারভিনের পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। 

/মহু
  বিষয়:   ছুটি  কক্সবাজার  শুভেচ্ছা  দূত  শহীদুজ্জামান সেলিম  রোজি সিদ্দিকী 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: