চার কফিন ফিরছে বাড়ি, অপেক্ষায় এক মা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ওমানে মর্মান্তিক ঘটনায় নিহত চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে হৃদয়বিদারক বিষয় হলো— এখনো তাদের মা জানেন

2026-05-18T23:13:07+00:00
2026-05-18T23:13:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চার কফিন ফিরছে বাড়ি, অপেক্ষায় এক মা
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:১৩ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ১১:১৩ পিএম
ওমানে মর্মান্তিক ঘটনায় নিহত চার প্রবাসী। সংগৃহীত ছবি
ওমানে মর্মান্তিক ঘটনায় নিহত চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে হৃদয়বিদারক বিষয় হলো— এখনো তাদের মা জানেন না, তার চার সন্তান আর বেঁচে নেই। 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওই পরিবারে এখন চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। পরিবারের সদস্যরা জানান, বৃদ্ধা মায়ের শারীরিক অবস্থা ভালো না থাকায় এখনো তাকে মৃত্যুর খবর জানানো হয়নি। তিনি বারবার সন্তানদের খোঁজ করছেন— কবে দেশে ফিরবে, সেই অপেক্ষায় রয়েছেন।

নিহত চার ভাই সংসারের হাল ধরতে ওমানে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তারা। স্বপ্ন ছিল পরিবারকে সুখে রাখার। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক মর্মান্তিক ঘটনায়।

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চার ভাইয়ের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বুধবার সকালে রাঙ্গুনিয়ার গ্রামের বাড়িতে তাদের মরদেহ পৌঁছাবে।

এদিকে মরদেহ দেশে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া।


স্থানীয়দের অনেকেই বলছেন, একসঙ্গে চার সন্তানের মৃত্যু কোনো পরিবারের জন্যই ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন সবচেয়ে কঠিন মুহূর্ত— মাকে কীভাবে এই নির্মম সত্য জানানো হবে। দেশে থাকা একমাত্র ভাই এনাম বলেন, ভাইদের মরদেহ বুধবার আসবে, তবে মা-কে কিভাবে বোঝাবো জানি না। গতকাল থেকে মা বারবার বলছে, ‘আমার ছেলেদের সমস্যা শেষ হয়নি এখনো? আমার সাথে একটু কথা বলতে বলো।’ মায়ের মন হয়তো কিছু বুঝে গেছে। জানি না মা কীভাবে মানবে। চোখের সামনে চার সন্তানের মরদেহ দেখে কী করবে! 

অন্যদিকে চার ভাইকে চিরবিদায় দিতে প্রস্তুত করা হচ্ছে চারটি কবর। গ্রামের প্রতিটি ঘরে এখন আলোচনার একটাই বিষয়— চার ভাইয়ের মরদেহ দেশে আসছে। স্থানীয়রা বলছেন, রাঙ্গুনিয়ার মানুষ এই প্রথম একসঙ্গে চার প্রবাসীর মরদেহ দেখতে যাচ্ছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ওমান প্রবাসী চার ভাইয়ের মরদেহ দেশে আসার বিষয়ে আমরা পরিবারের পাশে আছি। যেকোনো প্রয়োজনে আমরা তাদের সহযোগিতা করবো। 


/ইউএমএইচ




  বিষয়:   রাঙ্গুনিয়া  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: