সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু, ময়মনসিংহে ১

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সিলেট বিভাগে হাম ও রুবেলার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে।

2026-05-19T10:52:27+00:00
2026-05-19T11:00:03+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু, ময়মনসিংহে ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:৫২ এএম 
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
সিলেট বিভাগে হাম ও রুবেলার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও রুবেলাজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।

মঙ্গলবার (১৯ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মারা যাওয়া তিন শিশুর সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইশিতা কাধের মারা যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া মৌলভীবাজার সদরের সুমিতা এবং সিলেট সদরের লাবিবা মারা যায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯২ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮১ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭ জন চিকিৎসা নিচ্ছেন।


এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ইসরাত (৮) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে গত দুই মাসে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা ৩৪ জন।

মঙ্গলবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

ইসরাত ময়মনসিংহের ভালুকা উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে গত রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত দুমাসে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৪৫২ শিশু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৩১৪ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০৪ জন শিশু।

/মহু


  বিষয়:   সিলেট  হাম  ময়মনসিংহ  শিশু  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: