দিল্লির মানচিত্র বদলে দেওয়া হবে : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা বাড়িয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।তিনি বলেছেন, ভারত যদি ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে

2026-05-19T10:54:21+00:00
2026-05-19T10:57:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দিল্লির মানচিত্র বদলে দেওয়া হবে : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:৫৪ এএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ১০:৫৭ এএম
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। সংগৃহীত ছবি
দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা বাড়িয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। 

তিনি বলেছেন, ভারত যদি ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তবে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে দেওয়া হবে। এতে ভারত ইতিহাসের অংশে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর এক মন্তব্যের জবাবে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে খাজা আসিফ এসব কথা বলেন। 

তিনি দাবি করেন, গত বছর ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের সামরিক সংঘাতে ভারত বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। সেই ক্ষতি পুষিয়ে নিতেই ভারতের সেনাপ্রধান এখন হারানো মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতের সামরিক অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে পাল্টা অভিযান চালায়। তার দাবি, ওই অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি রাফালসহ আটটি যুদ্ধবিমান এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে পাকিস্তানের এই দাবির কোনো স্বাধীন বা আন্তর্জাতিক সত্যতা এখনো পাওয়া যায়নি।

খাজা আসিফ আরও জানান, প্রায় ৮৭ ঘণ্টার তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৫ সালের ১০ মে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।  


তিনি আরও মন্তব্য করেন, এই সংঘাতের কারণে আন্তর্জাতিক মহলে ভারত এখন বিব্রতকর অবস্থায় রয়েছে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের আগের প্রভাবশালী সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে। বিপরীতে পাকিস্তান এই অঞ্চলে একটি সম্মানজনক অবস্থান তৈরি করতে পেরেছে।

অনুষ্ঠানে ভারত-ইসরাইল সম্পর্ক নিয়ে খাজা আসিফ বলেন, এই অঞ্চলে ভারতের চেয়ে শক্তিশালী কোনো রাষ্ট্রের উত্থান ইসরাইল চায় না। ফলে দুই দেশের কৌশলগত লক্ষ্য ও স্বার্থের মধ্যে এক ধরনের মিল রয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ভারত  পাকিস্তান  হুঁশিয়ারি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: