যুক্তরাষ্ট্রে বিনিয়োগের প্রতিশ্রুতিতে মামলা থেকে মুক্তি পেলেন আদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

১ হাজার কোটি ডলার বিনিয়োগের বড় প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে জালিয়াতি ও ঘুষের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি।সোমবার

2026-05-19T11:07:24+00:00
2026-05-19T11:59:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে বিনিয়োগের প্রতিশ্রুতিতে মামলা থেকে মুক্তি পেলেন আদানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:০৭ এএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ১১:৫৯ এএম
ভারতীয় ধনকুবের গৌতম আদানি। সংগৃহীত ছবি
১ হাজার কোটি ডলার বিনিয়োগের বড় প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে জালিয়াতি ও ঘুষের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। 

সোমবার (১৮ মে) দেশটির বিচার বিভাগ তাকে এই মামলা থেকে মুক্তি দেয়। একইসঙ্গে আদানির একটি কোম্পানির বিরুদ্ধে থাকা ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগেরও নিষ্পত্তি করা হয়েছে।

আদানির আইনজীবী রবার্ট গিউফ্রা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গিউফ্রা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ব্যক্তিগত আইনজীবী। তিনি জানান, গত মাসে আদানি এই বিনিয়োগের প্রস্তাব দিলেও মামলা চলাকালীন আইনি জটিলতায় তা সম্ভব ছিল না। এখন মামলা তুলে নেওয়ায় সেই বাধা আর নেই।

গত বছর ২০ নভেম্বর নিউইয়র্কের একটি আদালত গৌতম আদানি, তার ভাতিজা সাগর আদানি ও সাত সহযোগীর বিরুদ্ধে ঘুষ প্রদানের অভিযোগ আনেন। অভিযোগে বলা হয়, ভারতের একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে আদানি গ্রিন এনার্জির পক্ষে কর্মকর্তাদের প্রায় ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দেওয়া হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী ২০ বছরে ২০০ কোটি ইউরো মুনাফার লক্ষ্য ছিল তাদের।


ঘুষের মাধ্যমে কাজ পাওয়ার পর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে অর্থ সংগ্রহের চেষ্টার অভিযোগও ছিল আদানির বিরুদ্ধে। এই ঘটনার জেরে সে সময় ৬২ বছর বয়সী এই ধনকুবেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

এশিয়ার অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ২০০ কোটি ডলার বলে জানিয়েছে ফোর্বস। বিনিয়োগের বিনিময়ে এই আইনি মুক্তি আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  বিনিয়োগ  মামলা  আদানি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: