সামরিক যানের বহর ও মিসাইল প্রদর্শন করে ইরানে গণবিবাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানের রাজধানী তেহরানে এক হাজার দম্পতির জন্য এক ব্যতিক্রমী গণবিবাহের আয়োজন করেছে দেশটির সরকার। মঙ্গলবার (১৯ মে)

2026-05-19T11:39:16+00:00
2026-05-19T11:54:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সামরিক যানের বহর ও মিসাইল প্রদর্শন করে ইরানে গণবিবাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:৩৯ এএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ১১:৫৪ এএম
ছবি: আল জাজিরা
চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানের রাজধানী তেহরানে এক হাজার দম্পতির জন্য এক ব্যতিক্রমী গণবিবাহের আয়োজন করেছে দেশটির সরকার। মঙ্গলবার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতার পাশাপাশি পুরো আয়োজনে ছিল দেশাত্মবোধক নানা প্রতীকের ছোঁয়া। অনুষ্ঠানস্থলে জাতীয় পতাকা ও বিভিন্ন প্রতিকৃতি প্রদর্শনের পাশাপাশি বিলাসবহুল লিমুজিন গাড়ির বদলে ব্যবহার করা হয় সামরিক যানবাহন। 


এই উৎসবের অন্যতম ভেন্যু ইমাম হোসেন স্কয়ারে একসঙ্গে ১১০টি দম্পতির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের গাড়ি হিসেবে সাজাতে সামরিক যানগুলোকে ফুল ও রঙিন বেলুন দিয়ে আকর্ষণীয় করে তোলা হয়। 

ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জার অংশ হিসেবে প্রদর্শন করা হয় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দেশীয় মিসাইল।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সামরিক যান  মিসাইল  ইরান  গণবিবাহ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: