বগুড়া সিটির প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বগুড়া সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ দিয়েছে সরকার।সোমবার (১৮ মে) স্থানীয় সরকার,

2026-05-19T14:47:24+00:00
2026-05-19T14:47:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়া সিটির প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২:৪৭ পিএম 
এম আর ইসলাম স্বাধীন। ছবি : সংগৃহীত
বগুড়া সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ দিয়েছে সরকার। 

সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার তিনি নতুন প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন।


রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা গ্রহণ করবেন। 

উল্লেখ্য, গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

/মহু



  বিষয়:   বগুড়া  প্রশাসক  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: