নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আরও ৮৫ মিলিয়ন বা ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
আরিফ হোসেন খান বলেন, ‘৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।’
চলতি মে মাসে মোট ৩৯ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৬০৬ কোটি ৮৫ লাখ বা ৬.০৬ বিলিয়ন ডলার।
/কেএইচও