হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইনের সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, কুরবানি ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন

2026-05-19T18:27:15+00:00
2026-05-19T18:27:15+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইনের সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:২৭ পিএম 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, কুরবানি ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘মাসিক চাহিদা অনুযায়ী সিরিঞ্জের কিছুটা সংকট রয়েছে, কয়েকদিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।’


হামের টিকা নিয়ে ছড়ানো গুজব প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে সারাদেশে ঘরে ঘরে গিয়ে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া মেডিকেলগুলোতে পর্যাপ্ত সিট রয়েছে। বিভাগীয় শহরগুলোর হাসপাতাল পর্যায়ক্রমে উন্নয়ন করা হচ্ছে।’
 
হঠাৎ করে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৭৫ জন।
 
/কেএইচও
  বিষয়:   হামের টিকা  ক্যাম্পেইন  স্বাস্থ্যমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: