কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

রংপুর ব্যুরো

সারাদেশ

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষার মানোন্নয়নে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২৫’ কৃতী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার (১৯ মে)

2026-05-19T18:46:57+00:00
2026-05-19T18:46:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান
রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৪৬ পিএম 
শিক্ষাবৃত্তি প্রদান করছেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। ছবি : সময়ের আলো
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষার মানোন্নয়নে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২৫’ কৃতী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার (১৯ মে) রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শৈলী ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তুলতে শিক্ষাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শবান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, রংপুরের সভাপতি গোলাম সারওয়ার ভুঁঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুল আনোয়ার।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুশান্ত কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল (প্রশাসন) আনব বাবর আলী, প্রিন্সিপাল (কলেজ) জাহাঙ্গীর আলম এবং ভাইস প্রিন্সিপাল (স্কুল) মো. আব্দুল মোতালেবসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

পরে কৃতী শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তির সম্মাননা ও বৃত্তির অর্থ তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরা হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   কৃতী শিক্ষার্থী  আইজিপি  শিক্ষাবৃত্তি  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: