‘স্থানীয় নির্বাচনে অংশ না নিলে রাজনীতি শেষ, এটা ভাবার সুযোগ নেই’

হিজলা (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিলে রাজনীতি শেষ, এটা ভাবার সুযোগ নেই।

2026-05-19T18:34:21+00:00
2026-05-19T18:34:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘স্থানীয় নির্বাচনে অংশ না নিলে রাজনীতি শেষ, এটা ভাবার সুযোগ নেই’
হিজলা (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৩৪ পিএম 
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান। ছবি : সময়ের আলো
নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিলে রাজনীতি শেষ, এটা ভাবার সুযোগ নেই। মঙ্গলবার (১৯ মে) হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, দল যাকে সমর্থন দেবে সবাইকে দলের জন্য এক হয়ে কাজ করতে হবে। সততা ও যোগ্যতা নিয়ে মানুষের কাছে যেতে হবে, মানুষকে খুশি করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে একটি অদৃশ্য শক্তি কাজ করছে, সেই অদৃশ্য শক্তির বিপক্ষে সবাইকে সোচ্চার থাকতে হবে। 

তিনি আরো বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে কোনো লাভ নেই। তারা নিজেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পাঁয়তারা চালাচ্ছে। মানুষের কাছে যেতে হবে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের ক্ষতি হয় সে ধরনের কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।


এ সময় তিনি হিজলা উপজেলার ছয়টি ইউনিয়নের নেতাকর্মীদের থেকে বিভিন্ন চাহিদা ও সমস্যার কথা শোনেন এবং যৌক্তিক সমাধানের আশ্বাস দেন। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের নেতৃবৃন্দকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেন। 

এ সময় বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও উপজেলা অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে হিজলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভায় যোগদান করেন তিনি। এ সময় তিনি এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। 

এতে উপস্থিত ছিলেন ইউএনও মো. ইলিয়াস সিকদার, সহকারী কমিশনার ভূমি অভ্র জ্যোতি বড়াল, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

সময়ের আলো/জোই


  বিষয়:   স্থানীয় নির্বাচন  রাজনীতি শেষ  হিজলা  বরিশাল  নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী  রাজীব আহসান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: