পুকুরের পাশে খেলতে গিয়ে ডুবে ২ শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আরাফাত (১১) ও নূর মোহাম্মদ (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরের

2026-05-19T19:01:54+00:00
2026-05-19T19:01:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পুকুরের পাশে খেলতে গিয়ে ডুবে ২ শিশুর মৃত্যু
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:০১ পিএম 
স্বজনদের আহাজারি। ছবি : সময়ের আলো
নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আরাফাত (১১) ও নূর মোহাম্মদ (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দুই শিশু উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর পূর্ণকলস এলাকার মিন্টু হোসেনের ছেলে আরাফাত ও প্রতিবেশী রাজু আহমেদ এর ছেলে নূর।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এ সময় আরাফাতের নানা ওই দুই শিশুকে পুকুরের পাশে খেলতে দেখেছিলেন বলে জানান। তখনই সবার ধারণা শিশু দুটি পুকুরের পানির ওপর ভেসে থাকা কলার গাছে উঠে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজ শুরু করলে দুই শিশুকে পানির নীচ থেকে উদ্ধার করে। পরে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, ঘটনা শুনেছি, আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই
  বিষয়:   পুকুর  ডুবে  শিশুর মৃত্যু  নাটোর  বড়াইগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: