খালের মাটি কেটে ইটভাটায় ব্যবহারের অভিযোগ

শালিখা (মাগুরা) প্রতিনিধি

সারাদেশ

মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি খালের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে মাছি নাগড়া একতা ব্রিকসের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

2026-05-19T20:42:47+00:00
2026-05-19T21:27:16+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
খালের মাটি কেটে ইটভাটায় ব্যবহারের অভিযোগ
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৪২ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ৯:২৭ পিএম
ইট ভাটার পাশে রাখা আছে কাঠ। ছবি : সময়ের আলো
মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি খালের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে মাছি নাগড়া একতা ব্রিকসের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত ইটভাটাটিতে কাঠ ও গাছ পুড়িয়ে ইট প্রস্তুত করায় পরিবেশ দূষণ, ফসলি জমির ক্ষতি এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছি নাগড়া এলাকায় অবস্থিত একতা ব্রিকস দীর্ঘদিন ধরে সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করে আসছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযোগ দিলে উপজেলা প্রশাসন ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে।


স্থানীয়দের অভিযোগ, ইটভাটাটিতে পরিবেশ অধিদফতরের নীতিমালা উপেক্ষা করে গাছ ও কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে আশেপাশের এলাকায় ধোঁয়া ও কালো ছাই ছড়িয়ে পড়ছে। এতে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালাপোড়া ও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে নিকটবর্তী স্কুল-কলেজের শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকরা।

এলাকাবাসী আরও জানান, ইটভাটার কারণে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে। দ্রুত অবৈধভাবে মাটি কাটা বন্ধ ও ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ভাটার মালিক হালিম মাটি কাটার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা সামান্য কিছু মাটি খাল থেকে কেটেছি। তবে ভাটায় গাছ দিয়ে ইট পুড়ানোর বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

ইউএনও শাহানুর জামান জানান, সরকারি খালের মাটি কাটার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   শালিখা  মাগুরা  সরকারি খাল  মাটি কেটে  ইটভাটা  তদন্ত কমিটি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: