ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

থাইল্যান্ডে পর্যটকদের জন্য প্রচলিত ভিসা-মুক্ত থাকার মেয়াদ বড় আকারে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। দেশটির ক্যাবিনেট বিশ্বের ৯০টিরও

2026-05-19T20:42:47+00:00
2026-05-19T20:42:47+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৪২ পিএম 
ভিসা-মুক্ত থাকার মেয়াদ বড় আকারে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডে পর্যটকদের জন্য প্রচলিত ভিসা-মুক্ত থাকার মেয়াদ বড় আকারে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। দেশটির ক্যাবিনেট বিশ্বের ৯০টিরও বেশি দেশের নাগরিকদের জন্য চালু থাকা ঢালাও ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিল করার এই অনুমোদন দেওয়া হয়েছে। 

২০২৪ সালের জুলাই মাসে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বাড়াতে যুক্তরাষ্ট্র, ইসরাইল, দক্ষিণ আমেরিকার একাংশ এবং ইউরোপের শেনজেনভুক্ত ২৯টি দেশসহ বিভিন্ন দেশের জন্য ৬০ দিন মেয়াদি এ ভিসা-মুক্ত সুবিধা চালু করা হয়েছিল। 

Advertisement
সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, থাইল্যান্ড সরকার পুনরায় একটি স্তরভিত্তিক বা টায়ারড ভিসা ব্যবস্থায় ফিরে যাচ্ছে। এতে ভিসা-মুক্ত থাকার সর্বোচ্চ মেয়াদ ৩০ দিন করা হচ্ছে। তবে কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য এ সময়সীমা কমিয়ে মাত্র ১৫ দিন নির্ধারণ করা হচ্ছে।

ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে থাইল্যান্ড সরকারের মুখপাত্র রাচাদা ধনাদরেক বলেন, ‘বর্তমান নিয়মের সুযোগ নিয়ে কিছু মানুষ এর অপব্যবহার করছিল। পর্যটন খাত থাই অর্থনীতির একটি অপরিহার্য স্তম্ভ হলেও বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টিই সরকারের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে।’ 


তিনি আনও বলেন, ‘৬০ দিনের দীর্ঘ সময়সীমা অনিচ্ছাকৃতভাবেই কিছু আইনি ফাঁকফোকর তৈরি করেছিল। এর ফলে দেশটিতে অবৈধ ব্যবসা, অনুমোদনহীন বিদেশি কর্মী এবং অনলাইন স্ক্যাম বা প্রতারণামূলক কর্মকাণ্ডের ব্যাপক বৃদ্ধি ঘটেছে।’

সিস্টেমের অপব্যবহার রোধ করতে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ ৩০ দিনের মেয়াদের জন্য স্থল সীমান্ত দিয়ে বছরে সর্বোচ্চ দুইবার ভিসা-মুক্ত প্রবেশের কঠোর নিয়ম কার্যকর করা হবে, যা ২০২৪ সালের সম্প্রসারণের আগের প্রোটোকলের মতোই। তবে এই নতুন নিয়ম ঠিক কবে থেকে কার্যকর হবে তা এখনো সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি।

/কেএইচও

  বিষয়:   ট্যুরিস্ট ভিসা  থাইল্যান্ড 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: