চলন্ত বাসে নারীকে উত্ত্যক্ত, যুবকের জেল-জরিমানা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে রাসেল (২৫) নামে এক যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

2026-05-19T21:36:57+00:00
2026-05-19T21:36:57+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চলন্ত বাসে নারীকে উত্ত্যক্ত, যুবকের জেল-জরিমানা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:৩৬ পিএম 
রাসেল। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে রাসেল (২৫) নামে এক যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেলকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।


অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। তিনি জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে অভিযুক্ত রাসেল নিজের দোষ স্বীকার করায় তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   চলন্ত বাস  নারী  উত্ত্যক্ত  যুবক  জেল-জরিমানা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: