কেরানীগঞ্জে ভেজাল সেমাই কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও প্যাকেজিং করার অভিযোগে দুটি কারখানায় এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।মঙ্গলবার

2026-05-19T22:33:03+00:00
2026-05-19T22:33:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে ভেজাল সেমাই কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:৩৩ পিএম 
কেরানীগঞ্জে সেমাই কারখানা। ছবি : সময়ের আলো
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও প্যাকেজিং করার অভিযোগে দুটি কারখানায় এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

অভিযানে শাক্তা ইউনিয়নের হামজা ফার্মেসিটি সেমাই কারখানার ম্যানেজার রুবেল এবং মালঞ্চ এলাকার মিতালি সেমাই কারখানার ম্যানেজার মোহাম্মদ মনির হোসেনকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।


কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। এ সময় র‍্যাব-১০ এর একটি দল সার্বিক সহযোগিতা করেছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্সবিহীনভাবে যত্রতত্র সেমাই কারখানা গড়ে উঠছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই অবৈধভাবে গড়ে ওঠা এসব কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   কেরানীগঞ্জ  ভেজাল সেমাই  কারখানায় অভিযান  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: