ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তীর প্রস্তুতি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। ২৩ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালে উদ্বোধন

2026-05-20T00:01:02+00:00
2026-05-20T22:28:09+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তীর প্রস্তুতি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১২:০১ এএম  আপডেট: ২০.০৫.২০২৬ ১০:২৮ পিএম
ছবি : সময়ের আলো
শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। ২৩ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এ ছাড়াও একই দিনে উপজেলার বইলরের ধরিয়ার খাল (ধরার খাল) খনন কাজের উদ্বোধন করবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। 

মঙ্গলবার (১৯ মে) সকালে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য মাহাবুবুর রহমান লিটন, জেলা প্রশাসক, এস এস এফের সদস্য ও পুলিশের জেলা পর্যায়ের কর্মকর্তারা মিটিং শেষে খাল খননের জায়গা ও নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের স্থান পরিদর্শন করেন।

এর আগে কয়েক ধাপের প্রস্তুতি মিটিংয়ে জানানো হয়েছিল জয়ন্তীর অনুষ্ঠান ২১ মে শুরু হয়ে ২৫ মে পাঁচদিনব্যাপী হবে। এখন তা দুইদিন কমে ২৩ মে শুরু হয়ে ২৫ মে তিনদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে।


প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংস্কার ও সৌন্দর্য বর্ধন করাসহ ত্রিশালের নজরুল একাডেমি মাঠ, নজরুল অডিটোরিয়াম, নজরুল মঞ্চ, কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ও আশপাশের সড়ক সংস্কার এবং সাজসজ্জার কাজ পুরোদমে চলমান রয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে রঙের প্রলেপ, আলোকসজ্জা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে সাজসাজ রব বিরাজ করছে। নজরুল জন্মজয়ন্তী ঘিরে ত্রিশালের মানুষের প্রতিটি ঘরে বইছে আনন্দের জোয়ার। নজরুল জন্মজয়ন্তীর পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমনে প্রতিটি ঘরে আত্মীয় স্বজনের জন্য পরিবার নিচ্ছে বাড়তি প্রস্তুতি।

জানা গেছে, প্রধানমন্ত্রী ত্রিশালকে নজরুল সিটি ঘোষণা করবেন। ত্রিশালবাসী উনার কাছে দাবি হিসেবে চাইবেন ময়মনসিংহ বিভাগের বিমানবন্দর যেন ত্রিশালেই হয়। কবি নজরুলের নামে মেডিকেল কলেজ হাসপাতালসহ ত্রিশালকে শিল্প এলাকা হিসেবে ঘোষণা। 

সময়ের আলো/জোই


  বিষয়:   ত্রিশাল  জাতীয় পর্যায়  নজরুল জন্মজয়ন্তী  উদ্বোধন  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: