চারটি ইটভাটা বন্ধ, ১১ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরে পরিবেশ অধিদফতরের অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করায় চারটি ইটভাটা বন্ধ ও মোট ১১ লাখ

2026-05-20T19:41:31+00:00
2026-05-20T19:41:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চারটি ইটভাটা বন্ধ, ১১ লাখ টাকা জরিমানা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৭:৪১ পিএম 
পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। ছবি : সময়ের আলো
নাটোরে পরিবেশ অধিদফতরের অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করায় চারটি ইটভাটা বন্ধ ও মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (১৯ মে) দিনভর জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছমিনা খাতুন।

অভিযানকালে নাটোর সদর উপজেলার পণ্ডিতগ্রাম মেসার্স এন কে সি ব্রিকস, লেঙ্গুরিয়ার এম জি এম ব্রিকস ও কে এস এ ব্রিকস এবং লালমনিপুরের টিবিএম ব্রিকসের মালিককে এ জরিমানা করা হয়। এ সময় চারটি ইটভাটার উৎপাদন প্রক্রিয়া ধ্বংসসহ সেগুলো বন্ধ ঘোষণা করা হয়।


এ বিষয় পরিবেশ অধিদফতরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে এসব ইট ভাটা বন্ধ এবং জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট চলাকালে পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এবং ফায়ার সার্ভিস নাটোরের সদস্যবৃন্দ সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় নাটোর জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ইটভাটা বন্ধ  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: