দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে)

2026-05-20T19:57:20+00:00
2026-05-20T19:57:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৭:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলার খালকোলা গ্রামের মাঠের রাস্তায় ট্রাক থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুর রহমানের বাড়ি মাগুরা জেলার আড়পাড়া এলাকায়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে আব্দুর রহমান নামে ওই ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানতে পেরেছি, গত ৩ দিন যাবত ওই স্থানে ট্রাকটি দাঁড় করানো ছিলো। দুই/তিন দিন আগেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কারণ, মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

সময়ের আলো/জোই


  বিষয়:   ট্রাক  চালক  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: