১৮ মামলার আসামিসহ চার ডাকাত গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার রুবেল (৩৫) সহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার

2026-05-20T20:16:39+00:00
2026-05-20T20:16:39+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
১৮ মামলার আসামিসহ চার ডাকাত গ্রেফতার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:১৬ পিএম 
সংগৃহীত ছবি
সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার রুবেল (৩৫) সহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে তারা গ্রেফতার হয়।

পুলিশ জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা ডাকাত সর্দার রুবেলের বিরুদ্ধে সোনারগাঁ থানায় খুন, ডাকাতি, নারী ও শিশু অপহরণসহ মোট ১৮টি মামলা রয়েছে। 

আরও গ্রেফতার হন, ওই গ্রামের আল আমিন (৩২)। মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের বাসিন্দা উজ্জ্বল (৩৬)। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। 


সোমবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা ইলিয়াস বাবু (৩৫)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেফতারদেরকে আদালতে পাঠানো হয়েছে। তারা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য তারা। 

সময়ের আলো/জোই
  বিষয়:   ১৮ মামলার আসামিসহ চার ডাকাত গ্রেফতার সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: