ঘর ঝাড়ু দিতে ডেকে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার চাটমোহরে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আব্দুল জলিল (৪৮)

2026-05-20T20:34:00+00:00
2026-05-20T21:07:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঘর ঝাড়ু দিতে ডেকে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:৩৪ পিএম  আপডেট: ২০.০৫.২০২৬ ৯:০৭ পিএম
সংগৃহীত ছবি
পাবনার চাটমোহরে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আব্দুল জলিল (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 

বুধবার (২০ মে) লিখিত অভিযোগের ভিত্তিতে চাটমোহর থানায় একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। 

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যার দিকে মুদি দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। পথে একই গ্রামের জলিল তাকে বলেন, টাকা দেব আমার ঘরটা ঝাড়ু দিয়ে দাও। এ সময় ঐ শিক্ষার্থী জলিলের বাড়িতে গেলে সে মেয়েটিকে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে জলিল পালিয়ে যান। 


চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে ধর্ষণ মামলার রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   টাকার লোভ  ঘর ঝাড়ু  স্কুল শিক্ষার্থী  ধর্ষণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: