গড়াই নদীতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া

2026-05-20T20:45:19+00:00
2026-05-20T20:45:19+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গড়াই নদীতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া শহরের হরিপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, হরিপুর শালদাহ এলাকার সাইফুল হোসেনের ছেলে তাসিব হোসেন ও থানাপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে সাব্বির হোসেন।


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই বন্ধু হরিপুর ব্রিজের নিচে গড়াই নদীতে গোসল করতে নামে। হঠাৎ একটি ঢেউয়ে দুই জনই পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই শিক্ষার্থীকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান।

সময়ের আলো/জোই
  বিষয়:   গড়াই নদী  ডুবে  স্কুল শিক্ষার্থী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: