রামিসা হত্যার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

রাজধানীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যা ও বিচারের প্রশ্নে রাষ্ট্রের উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল

2026-05-21T20:29:01+00:00
2026-05-21T20:29:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
রামিসা হত্যার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:২৯ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যা ও বিচারের প্রশ্নে রাষ্ট্রের উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহিদ হাদি চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এসে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভ মশাল মিছিল অংশগ্রহণকারীরা ‘বিচার, বিচার, বিচার চাই, রামিসা হত্যার বিচার চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘শহিদ হাদির বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ ‘আছিয়া থেকে রামিসা, কোর্ট কাছারি সব মিছা’ ইত্যাদি স্লোগান দেয়। 

সমাবেশে ইনকিলাব মঞ্চের ঢাবি শাখার আহ্বায়ক ফজলে রাব্বী সরকার দেশে একের পর এক ধর্ষণ, শিশু হত্যা ও নৃশংস হত্যাকাণ্ড ঘটলেও সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। তারা অভিযোগ করেন, ভাইরাল না হলে দেশে বিচার পাওয়া যায় না এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্রমেই কমে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। ধর্ষণ ও হত্যাকাণ্ড বেড়েই চলেছে, অথচ সরকার সংবিধান ও প্রশাসনিক ব্যাখ্যায় ব্যস্ত। যদি দায়িত্ব পালনে সক্ষম না হন, তাহলে পদত্যাগ করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, আট বছরের এক শিশুকে ধর্ষণের পর তার বাবার বিচার না চাওয়ার বক্তব্য দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থার প্রতীক।


তিনি বলেন, স্বাধীনতার পর থেকে রাজনৈতিক সরকারগুলো বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। এই সংস্কৃতি কবর দিতে হবে। অন্তর্বর্তী সরকার বিচার ব্যবস্থা স্বাধীন করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। বিভিন্ন ধর্ষণ ও হত্যার মামলায় রায় হলেও তা কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশে বক্তারা তনু, আসিয়া, রামিসাসহ বিভিন্ন আলোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রার্থনা মজুমদারের মাকে হত্যার ঘটনার বিচারও দাবি করেন তারা।

সময়ের আলো/আআ


  বিষয়:   রামিসা  হত্যা  প্রতিবাদ  ইনকিলাব  মঞ্চ  মশাল  মিছিল 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: