চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে বাড়ি ঘেরাও জনতার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকার চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শত শত লোক ধর্ষকের বাড়ি ঘেরাও করে রেখেছে। ক্ষুব্ধ জনতাকে

2026-05-21T20:36:38+00:00
2026-05-21T21:43:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে বাড়ি ঘেরাও জনতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ৯:৪৩ পিএম
বাকলিয়া থানা। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকার চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শত শত লোক ধর্ষকের বাড়ি ঘেরাও করে রেখেছে। ক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২১ মে) বাকলিয়ার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়েছে পুলিশ।


স্থানীয়রা জানান, শিশু ধর্ষণের খবর পেয়ে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ জড়ো হন। ধর্ষকের বাসা ঘেরাও করে তারা বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে ঘটনাস্থলে পৌঁছা পুলিশের গাড়িও ঘেরাও করা হয়। জনতা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। পুলিশ জনতাকে নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছুড়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশের একটি টিম। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ’

/মহু

  বিষয়:   চট্টগ্রাম  শিশু  ধর্ষণ  অভিযোগ  ঘেরাও 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: