দৈনিক সময়ের আলো পত্রিকা ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী ২৪ মে প্রকাশিত হচ্ছে বিশেষ সংখ্যা। ‘আরও ভালো, সময়ের আলো’ বর্ষপূর্তির এ প্রতিপাদ্য পাঠককে এনে দিবে পত্রিকা পড়ার এক ভিন্ন অভিজ্ঞতা। বিশেষ সংখ্যা থেকে সময়ের আলো প্রকাশিত হতে যাচ্ছে আরও উন্নত কাগজে, আরও ভালো কন্টেন্ট নিয়ে। সেসব কন্টেন্ট এবং উন্নত কাগজে পত্রিকা পড়ার অভিজ্ঞতা পেতে নিয়মিত চোখ রাখুন সময়ের আলো পত্রিকায়।
২০১৯ সালের ২ মার্চ ‘সত্য প্রকাশে আপসহীন’ স্লোগানে যাত্রা শুরু করে দৈনিক সময়ের আলো পত্রিকা। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিনিয়ত বেড়েছে এর পাঠক প্রিয়তা। বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা ভাষার দৈনিক পত্রিকা হিসেবে সময়ের আলো পাঠক মহলে জায়গা করে নিয়েছে।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, নির্ভীক সংবাদ পরিবেশন এবং গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত এ পত্রিকা। ধনী-গরীব নির্বিশেষে সবার কথা তুলে ধরা, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রকাশ করা এবং ব্যক্তিস্বার্থে ব্যবহৃত না হওয়ার অঙ্গীকারকে মূলনীতি ধরে যাত্রা শুরু করে সময়ের আলো। ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত এ পত্রিকার মুদ্রণ সংস্করণের পাশাপাশি একটি সমৃদ্ধ ডিজিটাল সংস্করণও রয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং ফিচারসহ সব ধরনের খবরাখবর এতে গুরুত্বের সঙ্গে স্থান পায়। নিয়মিত খবরের পাশাপাশি হালনাগাদ তথ্যের জন্য রয়েছে সময়ের আলো অনলাইন। এছাড়া বিশেষ উৎসব ও পার্বণে (যেমন: ঈদ সংখ্যা) পত্রিকাটি ঐতিহ্যবাহী সাহিত্য ও বিনোদনমূলক বিশেষ সংখ্যাও প্রকাশ করে থাকে।
দৈনিক সময়ের আলো পত্রিকা উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় গণতান্ত্রিক অগ্রযাত্রা সময়ের আলো শুরু থেকেই প্রতিশ্রুতি বদ্ধ। এছাড়াও তিনি এই আত্মবিশ্বাস পোষণ করেন যে, গণমাধ্যমের স্বাধীনতা বর্তমান সরকারের সময়ে আরও বেশি চর্চা করতে পারবে সরকার প্রধানের এরকম প্রতিশ্রুতির প্রতি সময়ে আলো অগ্রগামী ভূমিকা রাখবে।
পাঠক প্রিয় সময়ের আলো তার ৭ম বর্ষপূর্তিতে প্রকাশ করতে যাচ্ছে বিশেষ সংখ্যা। এবং পাঠক হাতে যাবে আরও উন্নত কাগজের পত্রিকা। এবারের বর্ষপূর্তির প্রতিপাদ্য ‘আরও ভালো, সময়ের আলো’। বিশেষ সংখ্যা পেতে আজই আপনার হকারকে বলে রাখুন।
/কেআই