সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫৫) মারা গেছেন।বুধবার (২০ মে)

2026-05-22T04:37:00+00:00
2026-05-22T04:37:00+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:৩৭ এএম 
ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫৫) মারা গেছেন। 

বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় কারাগারের বিপরীতে বাঘৈর কাঁচাবাজারের সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

Advertisement
পরে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গোলাম মোস্তফা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বন্ধনহোলা গ্রামের মো. কালাম উদ্দিনের ছেলে। তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।


সহকর্মী কারারক্ষী মো. আরমান জানান, দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন গোলাম মোস্তফা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

/কেএইচও
  বিষয়:   সড়ক দুর্ঘটনা  ঢাকা কেন্দ্রীয় কারাগার  কারারক্ষী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: