দৌলতপুর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে একজন গুরুতর আহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সুজন ইসলাম (৩২) নামে একজন আহত হয়েছেন।বৃহস্পতিবার

2026-05-22T08:31:05+00:00
2026-05-22T08:31:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দৌলতপুর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে একজন গুরুতর আহত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:৩১ এএম 
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সুজন ইসলাম (৩২) নামে একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি কর্মী সুজন বাহিরমাদী গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি আছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিপনগর ইউনিয়নে দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সহসভাপতি একরামুল হক গ্রুপ এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর ও সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় রাতে বাহিরমাদী চৌরাস্তায় অবস্থানকালে সুজন ইসলামের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা আহত সুজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। তারপর তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দৈনিক সময়ের আলোকে বলেন, ‘ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।’

/মহু



  বিষয়:   দৌলতপুর  বিএনপি  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: