কঙ্গোতে হাসপাতালের কোয়ারেন্টাইন তাঁবু পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইবোলা ভাইরাসে মৃত ব্যক্তির মরদেহ নিতে বাধা দেওয়ায় বিক্ষুব্ধ জনতা আগুনে পুড়িয়ে দিলো হাসপাতালের কোয়ারেন্টাইন তাঁবু। বৃহস্পতিবার (২১ মে) এমন

2026-05-22T09:39:31+00:00
2026-05-22T09:39:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইবোলা ভাইরাস
কঙ্গোতে হাসপাতালের কোয়ারেন্টাইন তাঁবু পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯:৩৯ এএম 
ছবি : সংগৃহীত
ইবোলা ভাইরাসে মৃত ব্যক্তির মরদেহ নিতে বাধা দেওয়ায় বিক্ষুব্ধ জনতা আগুনে পুড়িয়ে দিলো হাসপাতালের কোয়ারেন্টাইন তাঁবু। বৃহস্পতিবার (২১ মে) এমন ঘটনা ঘটে কঙ্গো প্রজাতন্ত্রে। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানায়, কঙ্গোর একটি শহরে সম্প্রতি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়। তার মরদেহ দাফনের জন্য নিতে বাধা দেয় হাসপাতাল প্রশাসন। এতে ক্ষুব্ধ হন মৃতের আত্মীয়-স্বজনেরা। উত্তেজিত জনতা হাসপাতালে প্রথমে ভাঙচুর চালায়। পরে তাদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ে পুলিশ। একপর্যায়ে হাসপাতালটির ইবোলা আইসোলেশন ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

সাধারণত ইবোলা ভাইরাসে নিহতের মরদেহ অত্যন্ত সংক্রামক হয়ে থাকে। তাই ভাইরাসের বিস্তার রোধে হাসপাতাল কর্তৃপক্ষকে অতিরিক্ত সচেতন থাকতে হয়।


মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এরই মধ্যে দেশটিতে ইবোলায় মারা গেছে অন্তত ১৩৯ জন। সন্দেহভাজন রোগীর সংখ্যাও ৬০০ ছাড়িয়েছে।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: